বরগুনায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দ্বিতীয় দিনের মতো বৃষ্টি চলছে। তবে প্রথমদিনের তুলনায় সোমবার (২৪ অক্টোবর) বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
সকাল থেকে বইতে শুরু করেছে দমকা বাতাস। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৬৪২টি আশ্রয়কেন্দ্র।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বরগুনায় সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সিপিপি ও রেড ক্রিসেন্টের সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করছেন। তবে আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতে দেখা গেছে উপকূলের বাসিন্দাদের।
আরও পড়ুন: সিত্রাং: ভোলায় গাছ উপড়ে যান চলাচলে বিঘ্ন, চলছে মাইকিং
বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, বরগুনায় ৬৪২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলার ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের সোমবার সন্ধ্যার আগেই সাইক্লোন শেল্টারে নেয়া হবে। আপদকালীন সময়ে মোকাবেলা করার জন্য জেলায় ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবী কর্মী কাজ করছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় চলাকালীন সময় ২৫ মেট্রিক টন চাল, নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শুকনো খাবার রাখা হয়েছে এক হাজার কার্টন। বিস্কুট রাখা হয়েছে ৭০০ কার্টন।
একাত্তর/এসজে
