অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৭:৫০ পিএম

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর তীরে থাকা ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নূর নবী (৩০) নামে এক বালু ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকায় ভোগাই তীরবর্তী ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। এতে আশপাশের কৃষকদের ফসলি জমি ধ্বংস ছাড়াও শ্যালুচালিত ড্রেজারের বিকট শব্দে আশপাশের মানুষের মারাত্মক ভোগান্তি হচ্ছিল। 

এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। 

অভিযানকালে বালু উত্তোলনে জড়িত অন্যরা নদী সাঁতরে পালিয়ে যায়। 

এসময় নূর নবী নামে এক ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারও অকার্যকর করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, এর আগে বেশ কয়েকবার একইস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সতর্ক করা হয়েছে। এরপরও তারা বালু উত্তোলন অব্যাহত রাখছিল।


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর