ফতুল্লায় বাবা-ছেলে হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৪:১৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হত্যাকারীরা জামিনে বেরিয়ে পিতাকে হত্যার ঘটনার প্রধান আসামিকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

সোমবার (২৪ অক্টোবর) রাতে র‌্যাব-১১ ও র‌্যাব-১৫’র যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান। 

তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ৫ মে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকার জাকির হোসেনের ছেলে অন্তুকে (২৬) বাড়ি থেকে ডেকে নিয়ে যান কবির হোসেন (৩৮)। এক গরুর ফার্মে নিয়ে সেখানে দুধের সাথে বিষ মিশিয়ে পান করিয়ে অন্তুকে হত্যা করেন কবির। এ ঘটনায় নিহতের মা খোরসেদা বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি কবির হোসেন এক মাস ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে মামলা উঠিয়ে নিতে আসামিরা নানাভাবে হুমকি দিতে থাকে জাকিরের পরিবারকে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর ফতুল্লার বক্তাবলি ফেরিঘাট থেকে নিহত অন্তুর পিতা জাকিরকে অপহরণ করে অন্তু হত্যা মামলার এক আসামি রশিদের অফিসে নিয়ে বাদি অন্তুর মায়ের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানার বাগপাড়া ব্রিজের পাশে ব্রক্ষ্মপুত্র নদের কিনারায় জাকির হোসেনের মরদেহ পাওয়া যায়। 

আরও জানানো হয়, এ ঘটনায় নিহতের স্ত্রী খোরসেদা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই হত্যাকারীরা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়।

আরও পড়ুন: ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

র‍্যাব আরও জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে র‌্যাব-১৫’র সহায়তায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। 

এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর