পাংশায় পিটিয়ে-কুপিয়ে হত্যার শিকার তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৭:২৬ পিএম

রাজবাড়ীর পাংশায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ অক্টোবর ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত ফজল শেখ (৩৪) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মৃত চৌধুরী শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের শামছুলের বাড়িতে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে পাংশার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাসুদুর রহমান জানান, মরদেহের সুরতহালে ও স্থানীয়দের বক্তব্যে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের শরীরে কোপের ও হাত-পায়ের রগকাটার চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনদের থানায় এসে অভিযোগ দায়ের করার কথা। হত্যাকাণ্ডের খবরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি। 

আরও পড়ুন: নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও পুলিশ নিশ্চিত নয় এটা গণপিটুনিতে হত্যা না পরিকল্পিত হত্যা। এ বিষয়ে তদন্ত চলছে। সেই সাথে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর