শরণখোলায় বড়ো ক্ষত রেখে গেলো সিত্রাং

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:৪৪ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বড়ো ক্ষত রেখে গেছে ঘূর্ণিঝড় সিত্রাং। উপজেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, ঝড়ে উপজেলায় অন্তত সাত শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে তলিয়েছে প্রায় ৩৫৫ হেক্টর আমন ধানের জমি। পানি জমে আছে এখনও পাঁচ শতাধিক বাড়িতে, ভেসে গেছে প্রায় ছয়শ’ পুকুর-ঘের। নষ্ট হয়েছে প্রায় ১৫ হেক্টর জমির সবজি ও দুই শতাধিক পানের বরজ।

স্থানীয়রা জানিয়েছেন, ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের বিভিন্ন স্লুইসগেট থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে উপজেলার সিডর বিধ্বস্ত বগী গ্রামের প্রায় সাড়ে তিনশ’ বিঘা জমির আমন ধান এখনো পানির নিচে। 

image


তাদের অভিযোগ, স্থানীয় একটি সুবিধাভোগী চক্র সরকারি খাল দখল করে মাছ চাষ করায় আমন ধানের ক্ষেত পানিবন্দি হয়ে আছে। খাল ও নদীর সঙ্গে সংযুক্ত পাইপ বন্ধ করে রাখায় পানি নামছে না। ফলে শতাধিক চাষী আমনের ক্ষেত নিয়ে চরম শঙ্কায় রয়েছেন। 

এদিকে সময় মতো পানি নামার ব্যবস্থা না করায় তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রভাবশালী ওই চক্রটিকে বার বার পানি নামানোর অনুরোধ করেও কাজ হচ্ছেনা। 

image


এ ব্যাপারে শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী জানান, ঝড়ের ১১০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বাকিগুলোর আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ‍গৃহস্থসহ সব চাষী, ঘের, পুকুর মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

image


পানি অপসারণের বিষয়ে তিনি বলেন., সাউথখালী ইউনিয়নের তিনজন মেম্বারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ক্ষেতের পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর