দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালকে জরিমানা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৯:৪৮ পিএম

কু‌মিল্লা দাউদকা‌ন্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেসরকারি ক্লিনিকে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার অভিযোগে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের ২ দালালকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করে সম্রাট ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি করবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ রায় প্রধান করেন।

আটককৃতরা হলেন- সম্রাট ডায়াগনস্টিক সেন্টারের দালাল দাউদকান্দি উপজেলার শহীদনগর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী জেসমিন (৪৫) এবং তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের কাজল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৩৫)।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর