চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৩:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নিশ্চিত করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বালুবাগান-পিটিআই মহল্লার আব্দুল আলী (৩০), ক্লাবমোড় এলাকার আকাশ (২০) ও শিবগঞ্জ দেওয়ান জায়গীর গ্রামের সাইমন আলী অমিত (২১)।

এসময় তাদের কাছ থেকে একটি করে খুর, এন্টিকাটার ও সুইসগিয়ার চাকু উদ্ধার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, জেলা 

শহরের বিভিন্ন মহল থেকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। তারা পথে নারীসহ বিভিন্ন মানুষকে উত্যক্ত করার পাশাপাশি চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত। 

আরও পড়ুন: বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে আহত, আটক এক

এসব অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের চারজনকে র‌্যাব গ্রেপ্তার করে বলে জানান তিনি।

তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে র‌্যাব।


একাত্তর/এসজে
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর