নদীতে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৩:০৬ পিএম

নরসিংদীতে নৌকাভ্রমণে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই মাদ্রাসার শিক্ষার্থীর লাশই অবশেষে উদ্ধার করেছে জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিহতরা হলেন, ঘোড়াদিয়ার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোঃ গালিব হক (১৫) ও শহিদুল ইসলাম মাহফুজ (১৬)। 

শনিবার (২৯ অক্টোবর) সকালে মেঘনা নদী থেকে নিখোঁজ হবার টানা ৪১ ঘন্টা পর মাহফুজ নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার অন্য আরেক ছাত্রের লাশ পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদুল আলম। 

নৌ-পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে নরসিংদীর ঘোড়াদিয়ার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ জন ছাত্র আফজাল সাহেবের চড়ে নৌকাভ্রমণে আসে। 

সারাদিন চরে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা পাশেই বশখালীর মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদী থেকে উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি।

পরে তাদের খোঁজ না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নৌ-পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে মেঘনা নদীতে অভিযান চালায়। পরে দীর্ঘ ২০ ঘন্টা পর গালিব হক এবং ৪১ ঘন্টা পর মাহফুজের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।


একাত্তর/এআর

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর