বরযাত্রী রেখে গাড়ি ছাড়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৭:০৩ পিএম

নড়াইলে বিয়েতে বরযাত্রী রেখে গাড়ি ছেড়ে দেওয়ায় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০অক্টোবর) সকালে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ অক্টোবর (শুক্রবার) বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়েতে মোল্যা বংশের লোকজন ছাড়াও গ্রামের মিনা বংশের লোকজনও বরযাত্রী যায়। একই উপজেলার আউড়িয়া গ্রামে দুপুরের ভোজন শেষে অধিকাংশ বরযাত্রী গাড়িতে চড়ে বাড়ি ফিরলেও মিনাবাড়ির কয়েক জন বিয়েবাড়ি থেকে যায়। এ নিয়ে মোল্যা ও মিনা বংশের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরে রোববার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন নারীসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। 

মিনা বংশের মনির মিনা জানান, সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে তাদের লোকজন চা খেতে গেলে মোল্যা বংশের লোকজন হামলা করে। পরে উভয় বংশের লোকদের মধ্যে সংর্ঘষ বেধে যায়।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল শিগগিরই, ডিসেম্বরে যোগদান

অপর দিকে মোল্যা বংশের আলামিন মোল্যা জানান, মোল্যারা না মিনা বংশের লোকজনই আমাদের ওপর হামলা করেছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো/এসি

“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর