শৈলকুপায় অস্ত্র মামলায় তরুণের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৪:২১ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র আইনের মামলায় এক তরুণকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম মোল্লা শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে। 

রায়ের বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৮ মার্চ উপজেলার পাঁচপাখিয়া জোয়ারদারপাড়া থেকে ফরিদুল ইসলাম মোল্লাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় শুটারগান উদ্ধার করে পুলিশ। সেই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত রায় প্রদান করেন। 

আরও পড়ুন: বরযাত্রী রেখে গাড়ী ছাড়া নিয়ে বিরোধে নারীসহ আহত ১৫

রায়ের পর আসামী ফরিদুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর