হাতিয়ায় হরিণ শিকারি চক্রের প্রধানসহ আটক ছয়

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৭:৩৪ পিএম

নোয়াখালীর হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারি চক্রের প্রধানসহ ছয় জনকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ (২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) এবং দুলাল (২২)।

কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

image


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারি চক্রের প্রধান রিয়াজ ও তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


একাত্তর/আরবিএস  

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, একটি এক নলা বন্ধুক ও দু'টি এলজি উদ্ধার করা হয়।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের এক গৃহস্থের বাড়িতে রাতে আশ্রয় নেওয়া একজোড়া চিত্রল হরিণ বনে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাতে এই জোড়া মাদি চিত্রল হরিণ এসে আশ্রয় নেয়...
বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মাছধরার ট্রলারসহ বিভিন্ন নৌযান নদী তীরবর্তী নিরাপদ স্থানে অবস্থান করছে।বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর