নারায়ণগঞ্জে পোশাক কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দুই

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

নারায়ণগঞ্জে পোশাক কর্মী জয়নুর রহমান জনি হত্যার তিন দিনের মাথায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দুই আসামিকে সোমবার রাতে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তারা আত্মগোপন করেছিল।  

গ্রেপ্তারকৃতরা হলেন, সাগর ওরফে কুত্তা সাগর এবং জয় চান। পেশায় তারা ছিনতাইকারী। 

আরও পড়ুন: পদ্মা সেতু পর্যন্ত পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন

জানা যায়, ২৯ অক্টোবর ভোরে নারায়ণগঞ্জ সদরে চাষাঢ়া সরকারি মহিলা কলেজের পাশে রেল লাইন দিয়ে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে ফিরছিলেন জয়নুর রহমান জনি। এসময় তাকে হত্যা করে মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। 

নিহত জনির পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি বিসিক শিল্পনগরীতে পোশাক তৈরির কারখানা ফেইম অ্যাপারেলসের কর্মী। এই হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর