বাগানে রাখা ইঁদুর মারা বিষমাখা চালভাজা খেয়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইঁদুর মারার বিষমাখা চালভাজা খেয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আর অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চার বছর বয়সী ওই শিশুর বোন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার গাংনী সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু আসমা আক্তার (৩) ও চিকিৎসাধীন আফসিয়া আক্তার (৪) ওই এলাকার গরু ব্যবসায়ী এনামুল শেখ ও মৌসুমী বেগম দম্পতির মেয়ে।

শিশুদের মা মৌসুমী বেগম জানান, সকালে দুই মেয়ে বাড়ির পাশের বাগানে বাদাম সংগ্রহে যায়। যথারীতি বাদাম সংগ্রহ করে বাড়িতেও আসে। কিন্তু বিকেলের দিকে প্রথমে ছোট মেয়ে আসমা এবং পরে মেঝ মেয়ে আসফিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন। মেঝ মেয়েকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। 

আছিয়া এখন মোটামুটি সুস্থ আছে এবং সন্ধ্যার পর থেকে কথা বলছে বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, বাগানে পাতায় রাখা চালভাজা পেয়ে তারা খেয়েছিল বলে মাকে জানিয়েছে মেঝ মেয়ে আফসিয়া। তাতে ইঁদুর মারার বিষমাখা ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন: দেবহাটায় অবৈধ অস্ত্র ও গুলিসহ ভূমিদস্যু আটক

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অপূর্ব পোদ্দার জানান, দুই শিশুকে তাদের বাবা-মা হাসপাতালে নিয়ে এসেছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায়ই নিয়ে আসা হয়। অপর জনের অবস্থা খারাপ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, মর্মান্তিক ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে নিহত ও অসুস্থ শিশুদের পরিবারের কেউই এখনও থানায় যোগাযোগ করেনি। 


একাত্তর/জো

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর