নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:২৫ পিএম

নারায়ণগঞ্জে সপ্তম শ্রেণির এক মাদরাসার ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করছে।  

গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁও উপজেলার সেনপাড়া গ্রামের রাকিব, নাগপাড়া গ্রামের মোশারফ হোসেন।

ভিকটিমের পরিবারের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের আলগীচর গ্রাম থেকে ওই মাদরাসা ছাত্রীকে তুলে নেওয়া হয়। পরে তিনজন ধর্ষণ করে।

মামলায় জানা যায়, স্থানীয় একটি মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে আটক দুইজনসহ কয়েকজন উত্যক্ত করতো। এক পর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। গত এক নভেম্বর রাত আড়াইটার দিকে ওই ছাত্রীর প্রকৃতির ডাকা সাড়া দিতে বাহিরে গেলে শাকিল ও মোশারফ মুখ চেপে ভয়ভীতি দেখিয়ে পাশের দৌলরদী এলাকায় শাকিলের ঘরে নিয়ে আটকে রাখে। পরে তারা তিনজন ধর্ষণ। পরদিন সকালে ভয় দেখিয়ে তাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা মাকে জানায়। 

পরিবারের দাবি, এ ব্যাপারে এলাকার গণ্যমান্যদের কাছে বিচার দাবি করলে তারা ঘোরাতে থাকেন। তিনদিনেও প্রতিকার না পেয়ে শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, সাতটার দিকে বারদি বাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর