ফতুল্লায় এসি বিস্ফোরণে দগ্ধ পাঁচ

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৫:০২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসভবনে এসি বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও দু'জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টটিউটে পাঠানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ফতুল্লার চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, কবি ও গায়ক এস এ শামীমের বাসভবনের ভেতর তার গানের স্টুডিও। সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলতো। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ঐ কক্ষে সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ঢাকা বোর্ডের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি

এ ঘটনায় গুরুতর দগ্ধ হন এস এ শামীমের ছেলে মাহিন ও মাহিনের বন্ধু মিজানুর রহমানসহ পাঁচ জন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শ্যযা হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন। তবে মহিন ও মিজানকে শেখ হাসিনা বার্ণ ইনস্টটিউটে রেফার্ড করেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন জানান, দগ্ধ দুই জনেরই শরীরের ৩০% পুড়ে গেছে।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।
জমি বিক্রির পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের ভেতরে ইসমাইল হোসেনকে (৫০) শ্বাসরোধে হত্যা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার সত্যতা মিললে হত্যাকাণ্ডে জড়িত...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর