ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ তিন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সেহরির সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন -হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)। তাদের স্থায়ী ঠিকানা বরগুনার আমতলীর চাউরা থানায়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোববার সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। 

তিনি বলেন, রুনা আক্তারকে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গৃহকর্তা হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, তারা টিনশেড বাসাটিতে ভাড়া থাকেন। ভোরে ঘুম থেকে ওঠার পর তার স্ত্রী সেহরির জন্য রান্নাঘরে খাবার গরম করতে যান। এ সময় তিনি নিজ কক্ষে বসেছিলেন। কিছুক্ষণ পর রান্নাঘরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরে তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে সাহায্য করেন।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর