মাদক কারবারির পেটে মিললো ১৩০০ ইয়াবা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:৫০ এএম

অভিনব উপায়ে ইয়াবা পাচারের সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ২৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের আকুর উদ্দিন বেপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের সামনে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা জোনাকি সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয় ১৫০০ পিস ইয়াবা ও এক্সরে করে তার পেটে বিশেষ কায়দায় আনা আরো ১৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগেরও একাধিক মাদক মামলা রয়েছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর