গোমস্তাপুরে ওএমএসের চাল পেতে রাতভর অপেক্ষা

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওএমএসের চাল পেতে শীতের রাতে খোলা আকাশের নীচে সারারাত অপেক্ষা করছে অনেক মানুষ। 

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বর্তমানে দেশে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চালু রয়েছে। এর অংশ হিসেবে প্রতিজন ৩০ টাকা কেজির দরে ৫ কেজি করে চাল পাবেন। কিন্তু, এ চাল সংগ্রহ করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় স্বল্প আয়ের মানুষকে। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, শেষ হবার আগে চাল পেতে লাইনেই রাতভর অপেক্ষা করছেন কিছু মানুষ। 

রাতে ওএমএসের লাইনে অপেক্ষমাণ ভুক্তভোগী এক মহিলা জানান, তার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। উপার্জনক্ষম ব্যক্তি বলতে স্বামী ছাড়া আর কেউ নেই। অভাবের সংসারে সারাবছর চাল কিনে খেতে হয়। বাজারে চাউলের দাম ৬০ টাকা আর স্বামীর দৈনিক আয় ৪০০ থেকে ৫০০ টাকা। সামান্য এ আয় দিয়ে বাজারে চাল কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। কিন্তু গত ১৫ দিন ধরে ঘুরেও কোন চাউল না পাওয়ায় বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছেন রাতভর জেগে লাইনে অপেক্ষা করে পরদিন চাউল নিয়েই ঘরে ফিরবেন। 

ডিলারদের দাবি, স্থানীয় খাদ্য বিভাগ চাউলের দৈনিক বরাদ্দ কম দেওয়ার কারণে অনেকে চাল পাচ্ছেন না। এজন্য এত কনকনে শীতের রাতে ঠাণ্ডায় অনেকেই রাতভর অপেক্ষা করছেন। 

ডিলাররা তাদের বরাদ্দ আগের মত প্রতিদিন দুই টন করার দাবি জানিয়ে জানান, বর্তমানে তাদের প্রতিদিন এক টন করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত 

গোমস্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক-উজ-জামান জানান, রহনপুর পৌর এলাকায় চারজন ডিলার নিয়োগ দেয়া আছে। এক টন করে চারজন ডিলারের জন্য চার টন দৈনিক বরাদ্দ দেওয়া হচ্ছে। পাঁচ কেজি চালের জন্য ভুক্তভোগীদের সারারাত অপেক্ষায় থাকার বিষয়টি তার জানা ছিলোনা বলেও জানান তিনি।

রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ের ডিলার গোলাম রাব্বানী জানান, চালের বরাদ্দ পূর্বের ন্যায় করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। বরাদ্দের সুরাহা হলেই সারারাত অপেক্ষায় থাকতে হবে না বলে জানান তিনি। 


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর