শ্রীবরদীতে অস্ত্র ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বালিজুরি দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, ফারুক আহমেদ (৩৪) ঝিনাইগাতী উপজেলার ডাকাবর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে র‌্যাব-১৪'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীবরদী উপজেলার বালিজুড়ির পাহাড়ি এলাকায় র‍্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ফারুক আহমেদকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটারগান) অস্ত্র, ১৩৪ বোতল বিদেশী মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, সিমসহ দুইটি মোবাইল ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ ধর্মঘট

র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর