বিলিয়ার্ড খেলা নিয়ে বিরোধে তরুণ খুন

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:০৩ এএম

বগুড়া শহরের নামাজগড়ে বিলিয়ার্ড খেলা নিয়ে বিরোধে ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নামাজগড় এলাকার তালুকদার মতি ম্যানশনের তৃতীয় তলায় এ হত্যার ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ হাবিবুর রহমান বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে এবং একটি ছাপাখানার কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই মোহাম্মদ শামিম জানান, বিপুল শহরের নামাজগড়ের ব্রেক এন্ড রান নামের একটি দোকানে বিলিয়ার্ড খেলছিলেন। এসময় ৬-৮ জন যুবকের একটি দল খেলার জন্য সেখানে যায়। তারা এসময় বিপুলকে সরে যেতে বললে তিনি সরে না যাওয়ায় গণ্ডগোল শুরু হয়। এটা নিয়ে হাতাহাতির একপর্যায়ে তারা বিপুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। খবর পেয়ে তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই বিলিয়ার্ডের দোকানের মালিকও জড়িত আছে বলে দাবি করেন তিনি। 

আরও পড়ুন: ধামরাইয়ে কীটনাশক তৈরির কারখানায় আগুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, বিলিয়ার্ড খেলা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বিপুলের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।


একাত্তর/জো 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর