বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় গ্রেপ্তার ৯

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৩:৪২ পিএম

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যার মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে রোববার (১৩ নভেম্বর) ভোরে নিহত তানুর স্ত্রী কানিজ ফাতেমা বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অন্তত আটজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিন দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। 

আটকরা হলেন, বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার ফরিদ শেখ (২৮), একই এলাকার মনির (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আলামিন (৩০), সুমন (২৬), মুকুল শেখ (৫৩), কবির (৫০) এবং কাড়াপাড়া এলাকার সোহাগ (২৫)। এদের মধ্যে কবির সন্দেহভাজন এবং অন্যরা এজাহারনামীয় আসামি। পুলিশ জানিয়েছে তাদের মধ্যে তানু হত্যার মূলহোতা ফরিদ শেখ।

পুলিশ সুপার জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ফরিদ শেখ ও তার সহযোগীদের গুলিতে চিহিৃত মাদক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের নেতা নূরে আলম তানু ভূঁইয়া নিহত হয়। হত্যার ২২ ঘণ্টার মধ্যে ডিএসবি, ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৯ জনকে আটক করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। 

image


তিনি জানান, আটকদের বেশির ভাগই এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

আরও পড়ুন: বুড়িগঙ্গা থেকে নিখোঁজ দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় তানুকে গুলি করে হত্যা করা হয়। নিহত তানু বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। 


একাত্তর/এসি


বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর