মেহেরপুর জেনারেল হাসপাতালে ছয় দালালের জরিমানা

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০২:১৪ পিএম

মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে নারীসহ ছয় দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজন নারী দালালও রয়েছেন। 

জানা গেছে, আটককৃতরা হলেন সানোয়ার হোসেন, শাহজাহান, আম্বিয়া, জেসমিন, মেরিনা, ফাজুরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়ে গেছে- এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এসময় বহির্বিভাগের সামনে থেকে ওই ছয় দালালকে আটক করা হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত জামান তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। 

আরও পড়ুন:  চাঁপাইয়ে জেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া 

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিফাত জামান জানান, আটককৃতরা জরিমানা প্রদান করায় এবং ভবিষ্যতে রোগীদের সাথে প্রতারণা করবেন না মর্মে অঙ্গীকার করায় জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর