বান্দরবানে গুলিতে নিহত ডিজিএফআই কর্মকর্তার দাফন সম্পন্ন

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

পার্বত্য জেলা বান্দরবানে মাদক বিরোধী অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে ডিজিএফআইয়ে কর্মরত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার রেজওয়ান রুশদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক র‌্যাব সদস্য।

সোমবার (১৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আএসপিআর।

নিহত বিমান বাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় পাংশা চক্ষু হাসপাতাল চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ক্যান্টনমেন্টে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বেলা সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ার ফোর্স ৬৫০ হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চৌকস দল রেজওয়ান রুশদিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জর্জ স্কুল মাঠে হাজারো মানুষের ঢল নামে।

আরও পড়ুন: প্রেমিকাকে হত্যার ১৪ বছর পর প্রেমিকের ফাঁসি

গার্ড অব অনার প্রদানকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমান বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর