আর্জেন্টিনার ৬০০ ফুট লম্বা পতাকা বানালেন সমর্থকরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৪:১৮ পিএম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে সারা বিশ্ব। প্রিয় দলকে নিয়ে পতাকার উন্মাদনার শেষ নেই বাংলাদেশও। দোরগোড়ায় কাতার ফিফা বিশ্বকাপ-২০২২ ফুটবল খেলা। এরই মধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। শহর, গ্রামে, পথে-ঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। তারই অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকা বানিয়ে তাক লাগিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে বানানো হয়েছে এই বিশাল পতাকা।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ৬০০ ফুট পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা সমর্থকরা। এ সময় সবার কন্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির শ্লোগান। পরে র‌্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেয় আর্জেন্টিনার ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকাটি।


একাত্তর/এআর

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
মাঠের খেলা শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই বিশ্বকাপের উত্তাপ পৌঁছে গেছে উপকূলের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে। সমর্থকদের উৎসবমুখর আয়োজনে সাগরপাড়ের এই জনপদ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত...
প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর