ব্যাংক থেকে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ১ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় এক আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের হোতাকে আটক করা হয়েছে। পরে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা মো. আবুল কালাম (৫২) নামের ওই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের আরশেদ আলীর ছেলে। তিনি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা ও চারটি মামলার পলাতক আসামি।

পুলিশ জানায়, বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কমিউনিটি হল পাড়ার সাহেদা বেগম তার ছেলে বায়েজীদ মিয়াকে নিয়ে সোনালী ব্যাংক, সরাইল উপজেলা পরিষদ এলাকাস্থ শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করেন।

তিনি যখন ব্যাংকের ক্যাশের সামনে টাকা গুনছিলেন সে সময় ব্যাংকের ভেতরে থাকা ছিনতাইকারী আবুল কালাম টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। সাথে সাথে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ও সাহেদা বেগমের ছেলে বায়েজীদ মিয়া ধাওয়া করে ব্যাংকের ভেতরেই তাকে আটক করে।

আরও পড়ুন: অটো চলাচল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, একজন নিহত

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলায় এধরনের ছিনতাই করে আসছিল অভিযুক্ত। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানা, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর