অটো চলাচল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, একজন নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১০:১৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে অটো চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) মোহনগঞ্জ পৌরসভার রেলস্টেশন এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নিহত মো. হাসান মিয়া (৩৮) ছিলেন অটো চালক। তিনি উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মানশ্রী ভিটাবাড়ি গ্রামের জজ মিয়ার ছেলে।

নেত্রকোণার অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় হাসান মিয়া নামে এক ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ৬ ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১০টি টিয়ারশেল ও ৫১টি রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ২০

তবে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরএ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
হাওরের বুকজুড়ে এখন সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের চোখে আনন্দ নেই। যাতায়াত ব্যবস্থার চরম বেহাল দশার কারণে উৎপাদিত ধান বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর