ধরলা নদীতে জেলে নৌকা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:২২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে জেলে নৌকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। 

বুধবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার সোনাই কাজী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ধরলা নদীতে একটি নৌকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যান। পরে ওই নৌকা থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং নৌকা ও মাছ ধরার জাল জব্দ করেছেন তারা। 

আরও পড়ুন: নেত্রকোণায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গোরুকমন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকায় নদীপথে গাঁজা পার করার জন্য চেষ্টা করছেন বলে খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই নৌকার মালিকসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।


একাত্তর/জো  

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর