নরসিংদীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত এক, হাসপাতালে চার

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১২:৪১ পিএম

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিএনজির আরও চার যাত্রী। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আমির হামজা (৩৬), তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলের। তিনি ওই সিএনজির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রি নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটাস্থলেই নিহত হয়। 

আরও পড়ুন: মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

পরে গুরুত্বর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকা মেডিকেলে পাঠায়।

মাধবদী থানার ওসি মো: রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। 


একাত্তর/আরবিএস 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর