বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকে কিশোরীর মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ভবনের দারোয়ান। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কিশোরী সা‌বেকুন্নাহার (১৩) সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সো‌হে‌লের বাসার গৃহপরিচারিকা। তার বাড়ি বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা। দারোয়ানের নাম নুরুল আমিন।

উদ্ধারকারীরা জানায়, আগের রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা কিশোরী‌টি‌কে। সকালে দারোয়ান উপ‌রে যাওয়ার জন্য লিফটের ভিত‌রে ঢুকলে উপর থেকে রক্ত পড়‌তে দেখেন এবং লিফট উপ‌রে উঠার সময় হঠাৎ মেয়েটির মরদেহ লিফটের ভেতরে প‌রে। এসময় লিফট থেমে গি‌য়ে দারোয়ানও ভিত‌রে আটকা পড়ে চিৎকার কর‌তে থাকেন। প‌রে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রথমে দারোয়ানকে উদ্ধার ক‌রে। প‌রে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

আহত দারোয়ান নুরুল আমিন জানান, সকালে লিফটের ভেতরে ঢু‌কে উপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর মেয়েটির মরদেহ আমার সামনে লিফটের ভেতরে পড়ে। প‌রে আমি ভ‌য়ে চিৎকার ক‌রে জ্ঞান হারি‌য়ে ফেলি।

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) সর্দার মির্জা যহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে কিশোরীর মরদেহ ও দারোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।


একাত্তর/জো 

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর