রাণীনগরে ৩১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১১:৫৬ এএম

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হামিদা বেগম গোনা মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই নারী এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে হামিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাকে তল্লাশি করে পরনের ওড়নায় গিট বাঁধা অবস্থায় ওড়না থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারর ওই নারী হামিদার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এআর

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই যুবক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি...
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর