শরণখোলায় বিরল প্রজাতির তক্ষকসহ একজন আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৭:০৪ পিএম

বাগেরহাটের শরণখোলায় বিরল প্রজাতির তক্ষকসহ এক প্রাণি পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা। 

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার রাজৈর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. আবু হানিফ হাওলাদারের পুত্র। 

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেস্টার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা দুপুরে উপজেলার রাজৈর গ্রামের সাইফুলকে একটি বিরল প্রজাতির তক্ষকসহ আটক করে। উদ্ধার করা তক্ষকটি সুন্দরবন থেকে অবৈধভাবে বিক্রির জন্য ধরে আনা হয়েছে বলে বনবিভাগ জানায়।

আরও পড়ুন: হত্যার দায়ে পাঁচ সহোদরসহ ১০ জনের যাবজ্জীবন

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার সুফল রায় জানান, তক্ষক উদ্ধারের ঘটনায় একটি বন মামলা দায়ের করে আসামিকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর