স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সেধে ধরা পুলিশ কর্মকর্তা

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:৫২ এএম

কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী এক যাত্রীর ব্যাগে পাঁচ লাখ নগদ টাকা দেখে টাকার উৎস ও নথিপত্র চাইলে স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সাধেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দরের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

পরে স্ক্যানার অপারেটর ও দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

জানা গেছে, ঘুষ সাধা ওই পুলিশ কর্মকর্তা হলেন কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম। 

বিমানবন্দরের স্ক্যানার অপারেটর বাহার খান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তির ব্যাগ স্ক্যানারে দেয়া হয়। সেখানে বিপুল পরিমাণ নগদ অর্থ দেখা গেলে তার কাছে টাকার উৎস বা বৈধ কাগজপত্র চাওয়া হয়। তিনি তা উপস্থাপন করতে না পারায় তাকে দায়িত্বরত এপিবিএনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়। তখন তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে এক লাখ টাকা ঘুষ অফার করেন বলে জানান তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দায়িত্ব অবৈধ কিছু গেলে তা আটকানো। এসব ক্ষেত্রে তারা নিজেরা কোন ব্যবস্থা নিতে পারেন না। তাই তাকে এপিবিএনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে, এ বিষয়ে জানতে চাইলে ৮ এবিপিএনের বিমানবন্দর ক্যাম্পের ইনচার্জ তাহসিন তাজ বিষয়টি অস্বীকার করে দাবি করেন, কোনো পুলিশ কর্মকর্তার নগদ অর্থসহ আটকের খবর তার কাছে নেই। 

তবে, ওই পুলিশ কর্মকর্তা রবিউলকে নিয়ে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের লিপিবদ্ধ করা একটি নোট একাত্তরের হাতে এসেছে। সেখানে পুরো ঘটনার বর্ণনা রয়েছে। তবে ব্যাগে পাওয়া ওই টাকা তার বেতনের টাকা বলে উল্লেখ করা হয়েছে ওই নোটে। 

ওই রিপোর্টে কোর্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে রবিউলকে তার কর্মস্থল কোর্ট পুলিশে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

আরও পড়ুন: বিদেশী জাহাজের চুরি যাওয়া মালামাল উদ্ধার

রবিউলকে নিজেদের সদস্য নিশ্চিত করে কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক সারোয়ার আলম জানান, তাকে কেন আটক করা হয়েছে তা এখনো জানতে পারিনি। বিস্তারিত জেনে জানাবো। 


একাত্তর/জো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর