রাণীনগরে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:১৯ পিএম

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতি মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে অভিযুক্ত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়গাছা ইউপির বড়গাছা উত্তরপাড়া গ্রামের সুজন আলী (৩৫) ও তার স্ত্রী রুবিনা বিবি (৩২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ বড়গাছা উত্তরপাড়া গ্রামে দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের ঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ দম্পতি সুজন ও তার স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ৯টি মিনি স্টেডিয়াম হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


একাত্তর/আরএ

অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর