বলাৎকার এড়াতে ভয় দেখানো ছুরি দিয়েই চেষ্টকারীকে হত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

ফরিদপুরে বালু ব্যবসায়ী মো. কাউসার খানের বলাৎকারের শিকার হয়ে আসছিল এক কিশোর। শেষবারের মতো ওই কিশোরকে ছুরি দেখিয়ে বলাৎকারের চেষ্টা করেন তিনি। পরে ওই কিশোর বলাৎকার এড়াতে সেই ছুরি দিয়েই কাউসারকে কুপিয়ে হত্যা করে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান এসপি মোহাম্মদ শাহজাহান।

এর আগে শনিবার (২৬  নভেম্বর) জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মার পাড় এলাকা থেকে কাউসারে লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন কাউসার।

এদিকে শনিবার দিবাগত রাতে উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের ওই কিশোর তার বাবাকে আটক করে পুলিশ। 

সাংবাদিক সম্মেলনে আটক কিশোরের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলাৎকারের চেষ্টা করা  হয়। তখন কিশোরাটি সেই ছুরি কৌশলে কেড়ে নিয়ে কাউসারকে কুপিয়ে হত্যা করে। 

পুলিশ সুপার জানান, এর আগে একাধিকবার কাউসার কিশোরটিকে বলাৎকার করেছিলেন।

তিনি জানান, হত্যার পর ওই কিশোর তার পরিবারকে বিষয়টি জানায়। তার বাবা ঘটনার আলামত ধ্বংসের পরামর্শ দেয়। তার পরামর্শে কাপড় ও মোবাইল পুড়িয়ে ধ্বংসের চেষ্টা ও কাউসারের ব্যবহৃত মোটরসাইকেলটি সংশ্লিষ্ট উপজেলার বাইরে সদর উপজেলার মধ্যে ফেলে দেয়া হয়।

আরও পড়ুন: নওগাঁয় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পাঁচ ঘণ্টা অবরুদ্ধ

পুলিশের দাবি, এমন পরামর্শ দেওয়ায় তাকেও আটক করা হয়েছে। 

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মণ্ডল প্রমুখ। 


একাত্তর/এসি

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর