ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

চাঁদপুরে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জের এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুন হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করেছে।  

সোমবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মেহেদী বেপারী (১৮)। সে ওই এলাকার হেলার ব্যাপারীর ছেলে।

আটক কিশোরের নাম বরকত ব্যাপারী। সেও একই এলাকা বাসিন্দা।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ব্রাজিলের সমর্থক মেহেদীর সঙ্গে আর্জেন্টিনার সমর্থক বরকতের বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় বরকত তার বন্ধু মেহেদীকে ছুরিকাঘাত করে। পরে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মোস্তফার হাতে ‘লাঙ্গল’ ধরিয়ে দিলেন রওশন

তিনি জানান, ঘাতককে আটক এবং এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

এদিকে মেহেদীর হাসান বাবা হেলাল উদ্দিন ছেলের খুনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। 


একাত্তর/এসি

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর