মোস্তফার হাতে ‘লাঙ্গল' তুলে দিলেন রওশন

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। 

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা দেন রওশন।  

পরে দলের মুখপাত্র মামুনূর রশীদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণ্যমাধ্যমকে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, সিটি নির্বাচনে এই আসনটি যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। তাই জাতীয় পার্টির প্রতীক ‘লাঙল’ নিয়ে নির্বাচনে জয়ী হবে এমন যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়েছে।

রওশনের বরাত দিয়ে বলা হয়, বিরোধী দলীয় নেতার বার্তা হলো- সন্তান ভুল করলেও, মা হিসেবে তিনি সন্তানের ভুল ক্ষমা করে দিয়েছেন। 

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক গড়ালো খুন পর্যন্ত

একই সঙ্গে ‘লাঙ্গলে’র ঘাঁটি রংপুরের সব নেতা-কর্মীকের পল্লীবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবন্ধভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে মোস্তফাকে জয়ী করার আহবানও জানিয়েছেন তিনি।

এদিকে রাতে ঢাকায় এসে রওশন এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোস্তাফিজার রহমান মোস্তফা। 


একাত্তর/এসি


দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রংপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুথানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেভাবে নেতৃত্ব দিয়েছিলো, জাতীয় সংস্কার কমিটিতেও এনসিপি সেভাবে সংস্কারের...
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর