মোটরসাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে বৃদ্ধা নিহত, চারজন আহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:১৯ পিএম

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে একটি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন নারীসহ আরও চারজন। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে দর্শনা ফায়ার স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নূরজাহান বেগম (৬৫) নামে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়া গ্রামের তমালতলাপাড়ার মরহুম মুক্তিযোদ্ধা দাউদ আলীর স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বাবলু (৪৫), মৃত শমসের মণ্ডলের স্ত্রী জামেলা খাতুন (৫৫), মৃত ইসমাইল হোসেনের স্ত্রী গঞ্জেরা বেগম (৫০) ও মৃত লাল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৬০)।

স্থানীয় ও দর্শনা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকালে ফায়ার স্টেশনের অদূরে মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতাবস্থায় নারীসহ পাঁচজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে নূরজাহানসহ চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সদর হাসপাতালে নেয়ার পথেই বৃদ্ধা নূরজাহানের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নূরজাহানের মৃত্যু হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন।

আরও পড়ুন: শিশুকে হত্যার পর মুক্তিপণ আদায় করতে গিয়ে হত্যাকারী গ্ৰেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর