ঝুঁকিপূর্ণ ব্রীজ: দুর্ঘটনার দায় নেবে না সড়ক বিভাগ

আপডেট : ০১ জুন ২০২১, ০৭:৫৬ পিএম

ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ  ‘মটকিভাঙ্গা’ ব্রীজের ওপর দিয়ে চলছে অতিরিক্ত লোডের বালু ও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন। এতে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা- এমন আশঙ্কা স্থানীয়দের। এমনটি হলে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ আশপাশের জেলার সাথে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা। 

অথচ সড়ক বিভাগের স্থানীয় কর্মকর্তারা বলছেন এই ধরনের দুর্ঘটনার দায় নেবে না তারা। 

ময়মনসিংহ শেরপুর সড়কের শম্ভুগঞ্জ চায়না মোড় সংলগ্ন চরকালিবাড়ি এলাকায় ৭৬ মিটার দৈর্ঘ্যরে মটকিভাঙ্গা নামের এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ষাটের দশকে। এসময়ে একাধিকবার মেরামত করা হলেও কমেনি ঝুঁকির মাত্রা। বরং অতিরিক্ত লোডের বালু ও পণ্যবাহী ট্রাক এই ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলেছে। এরকম পরিস্থিতিতে ময়মনসিংহ সড়ক বিভাগ ব্রীজের দুই পাশে সতর্কবার্তার সাইনবোর্ড ঝুঁলিয়ে দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা স্থায়ীত্বকাল শেষ হওয়ায় ব্রীজটি ধসে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

ময়মনসিংহ নগরীর প্রবেশদ্বার এই মটকিভাঙ্গা ব্রীজ হয়ে শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার যানবাহনসহ বালু ও পণ্যবাহী ট্রাক যাতায়াত করে আসছে। কোন কারনে ব্রীজটি ধসে পড়লে এতদঞ্চলের মানুষের ভোগান্তির সীমা থাকবে না। সারাদেশের সাথে অচল হয়ে পড়বে যোগযোগ ব্যবস্থা-এমন আশঙ্কা ময়মনসিংহ ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের।

এরই মধ্যে একাধিকবার জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও ব্রীজের ঝুঁকি কমেনি। ব্রীজের পাটাতনের নীচে অনেক অংশে ফাটলসহ পলেস্তরা খসে পড়ায় রড বেরিয়ে এসেছে। অতিরিক্ত বালু ও পণ্যবাহী ট্রাক চলাচলের কারনেই ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দাবি করে সড়ক বিভাগের স্থানীয় কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কোন দায় নেবে না সড়ক বিভাগ।

সড়ক বিভাগ আরো জানায়, সরকারের ১৫ কোটি টাকা ব্যায়ে ৭৬ মিটারের এই ব্রিজটি নির্মাণে চলতি সালের জানুয়ারি মাসে খুলনার মোতাহার এন্টারপ্রাইজ নামের নির্মাণ প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। অথচ গত ৫ মাসেও দৃশ্যমান কোন কাজ শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। উদ্যোগ নেই বিকল্প কোন ব্যবস্থারও।


একাত্তর/এসএ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর