কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকে করে গাঁজা পাচারের সময় ৫৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা সদরের ভাদুঘর এলাকার মুন্ন ঢালী (২৪), কসবার লেশিয়ারা গ্রামের রাসেল (২৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ওয়াহিদুন নবী (২৬)। 

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কসবার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

এসময় গাঁজাবাহী ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


একাত্তর/এসজে


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর