নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৩

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:০৮ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে নসিমন উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার কাহালপুর এলাকার খুলনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিক আরাফাত শেখ (১৬) উপজেলার কুলিয়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন বাদল শেখ, রাকিব শেখ, মাসুম শেখসহ আরও বেশ কয়েকজন। 

স্থানীয়রা জানান, মাসুম শেখের ঢালাই গাড়ি নসিমনে করে কাজে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাহালপুর এলাকায় পৌঁছালে নসিমনের এক্সেল ভেঙ্গে নসিমন উল্টে তারা নসিমনের নিচে চাপা পড়ে ১৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদের মধ্যে আরাফাত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: বাজি ধরে গরম চা খেতে গিয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, যেহেতু নসিমন মহাসড়কে ওঠা অবৈধ এবং তারা নিজেরাই দুর্ঘটনা ঘটিয়েছেন, তাই মামলার ভয়ে তারা পুলিশকে না জানিয়েই গোপনে মহাসড়ক থেকে নসিমন সরিয়ে ফেলেছে। তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর