কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় নাওডাঙ্গা পুলেরপাড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক মাদক কারবারি সিয়াম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে হারুণ-অর-রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে নাওডাঙ্গা পুলেরপাড় বাজারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পরে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলকে থামার সংকেত দিলে ভ্যান ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক ও আরোহীদের কয়েকজন। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে এর পেছন থেকে ৩৩ কেজি গাজাসহ কুখ্যাত মাদক কারবারি সিয়ামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১৩

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, ফুলবাড়ী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে কুখ্যাত ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যান ও একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। 

আর গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান।  

 

একাত্তর/জো

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর