১০ ডিসেম্বর ঢাকা সচল রাখার দায়িত্ব পুলিশ কমিশনারের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের জন্য অনুমতি দিয়েছেন। একই সঙ্গে বিএনপি’র সমাবেশের জন্য  প্রধানমন্ত্রী ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তারপরও বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন। সেদিন ঢাকা সচল রাখার দায়িত্ব তার।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রায় দেড় একর জমিতে সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে থানা ভবন নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নাকি লাখ লাখ লোক নিয়ে আসবে, ঢাকাকে অচল করে দেবে, সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন, ওখানেই থাকবেন। চাল-ডাল রাখার ইঙ্গিতও সেকমরই। আমরা এটা ভালো করে দেখছি।

image


তিনি বলেন, তারা (বিএনপি) বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। সেজন্যই নানা ফন্দিফিকির, ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। 

আরও পড়ুন: নাশকতার খবর নেই, তবে নিরাপত্তা থাকবে: আইজিপি

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,‌ পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রমুখ।


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর