চাচার বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চাচা পলাতক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:১৪ পিএম

নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত তরুণী সুরভী আক্তার (২৮) কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে। 

নিহতের স্বজনরা জানায়, সুরভী বৃহস্পতিবার দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। ভোরে বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

আরও পড়ুন: ট্রাক্টর উল্টে খাদে পড়ে মামা ভাগ্নেসহ তিনজন নিহত

এদিকে, ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক তরুণীর দূরসম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন এবং তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর