ট্রাক্টর উল্টে খাদে পড়ে মামা ভাগ্নেসহ তিনজন নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৪৪ এএম

মাদারীপুরে জমিতে হাল চাষ করে ফিরে আসার সময় ট্রাক্টর উল্টে দুই ভাগ্নেসহ মামার মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও তার দুই ভাগ্নে একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০) ও জিহাদ হাওলাদার (৭)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে মামা জহিরুলের সাথে নতুন কেনা মাহেন্দ্রা ট্রাক্টরে চেপে জমিতে হালচাষ করতে দক্ষিণ মাদ্রা এলাকায় যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। এসময় মামা-ভাগ্নেরা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিহাব চৌধুরী দুই ভাগ্নেকে মৃত ঘোষণা করেন এবং অবস্থা সংকটাপন্ন হওয়ায় জহিরুলকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ফরিদপুর নেয়ার পথেই মারা যান জহিরুল।

আরও পড়ুন: বাউফলে বাচ্চাদের না পেয়ে ২০ জনকে কামড়ালো মা কুকুর

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর