ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লেগে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

হবিগঞ্জ শহরে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে শহরের ২নং পুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক অফিসে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, ওই এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে থাকতেন পাঁচজন পুলিশ সদস্য। সোমবার একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। 

মঙ্গলবার ভোরে তাদের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

আরও পড়ুন: বাউফলে মুক্তিযোদ্ধা বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

এসময় তালাবন্ধ ঘর থেকে রুবেল মিয়ার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে।


একাত্তর/এসজে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর