বাউফলে মুক্তিযোদ্ধা বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পিএম

জমিজমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে আবদুল মজিদ চৌধুরী (৭৬) নামের এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে মনিরকে (৪৩) কুপিয়ে জখম করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী সাগর ফকির গংদের সাথে মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার বিকালে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল।

এদিন সকালে সাগর (৩২), তার ছোট ভাই রবিন (২৪), সম্পা (২৫) ও চম্পা (১৬) দেশি অস্ত্রসস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরীর  উপর হামলা করে এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় বাবাকে রক্ষা করতে ছেলে মনির এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক মারজান আফরিন জানান, মুক্তিযোদ্ধা মজিদ চৌধুরী ও তার ছেলে মনিরের মাথায়, হাতে ও ভ্রুতে জখম রয়েছে। সেখানে সেলাই করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ফোলা জখম রয়েছে। 

আরও পড়ুন: বাকিতে মোবাইল ক্রয়, পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা

এ ব্যাপারে অভিযুক্ত সাগর ফকির বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। আমার অন্যান্য ভাইবোনদের সাথে তর্ক হয়েছে। একপর্যায়ে মারামারি হয়। এতে আমার ভাই রবিন, বোন সম্পা ও চম্প আহত হয়েছে।  

বাউফল থানার ওসি আল মামুন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

একাত্তর/আরবিএস  

একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াতে ইসলামী -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।
‎মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ...
নুরাল পাগলের দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর