সাভারে বৃদ্ধাকে হত্যার ছয় মাস পর নারী গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:২৯ পিএম

সাভারে বৃদ্ধা হাজেরা খাতুন (৭৩) হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ছয় মাস পর সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। 

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) গভীর রাতে সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার মমতাজ পারভীন (৪৭) সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

নিহত হাজেরা খাতুন (৭৩) সাভারের দক্ষিণ সবুজবাগের বিনোদবাইদ এলাকার মৃত মফিজুর রহমানের স্ত্রী। তিনি তার ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুন সাভারের দক্ষিণ সবুজবাগের বিনোদবাইদ এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে হাজেরা খাতুনের ফ্ল্যাটে প্রবেশ করেন মমতাজ পারভীন। বোরকা পরিহিত মমতাজ ফ্ল্যাটে ঢুকে হাজেরা খাতুনের হাত-পা রশি দিয়ে বেঁধে ও মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। 

এসময় ঘরের কোনো কিছু না নিয়ে শুধু হাজেরা খাতুনের মোবাইল ফোন নিয়ে চলে যান মমতাজ। বোরকা পরে ঘরে প্রবেশ করায় তাকে বাড়ির নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরায় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত। এর সঙ্গে অনেকের স্বার্থ জড়িত। হত্যাকাণ্ডের পেছনে আরও অনেকেই জড়িত রয়েছেন। 

তবে তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে এ সম্পর্কে আরও তথ্য জানানো হবে।


একাত্তর/এসজে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর