মেঘনা পাড়ে মিললো আগ্নেয়াস্ত্র

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে একটি ডায়েরি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: খামারের পাঁচ শতাধিক হাঁস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় অস্ত্র এলজি এবং একইস্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। থানায় একটি জিডি হয়েছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর