২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরস্কার পেয়েছে সায়মন বিচ রিসোর্ট। এনবিআরের এ তালিকায় রয়েছে আরও ১২৮টি প্রতিষ্ঠানের নাম।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এ পুরস্কার গ্রহণ করেন।
তার হাতে এ সম্মাননা তুলে দেন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং জাতীয় রাজস্ব বোর্ড সদস্য ড. মইনুল ইসলাম, কর আপীল অঞ্চল, চট্টগ্রামের এর কমিশনার মিজ সফিনা জাহান, সৈয়দ মুশফিকুর রহমানসহ কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোভিডের মধ্যেও তিন লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের মাইল স্টোন অর্জন করেছে এনবিআর। রাজস্ব আহরণে প্রথম স্থানে রয়েছে ভ্যাট, এরপর রয়েছে আয়কর।
কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও সম্মাননা অর্জন করে ইস্টার্ন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকরপ অ্যাপারেলস লিমিটেড, মেসার্স যমুনা ট্রেডার্স, ভেনাস রিসোর্ট অ্যান্ড কফি হাউস।
সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, সম্মাননা পেয়ে আমরা গর্বিত।
এসময় এনবিআরকে নিয়মিত কর দিতে উৎসাহ দেওয়ায় অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন: জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই হবে: মোজাম্মেল হক
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারের পর্যটন শিল্পের পথিকৃৎ সায়মন বিচ রিসোর্ট বিগত সময়েও সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে এনবিআর কর্তৃক সম্মাননা অর্জন করেছে। এনবিআর কর্তৃক সম্মাননা প্রাপ্ত সায়মন বিচ রিসোর্ট হোটেল পর্যটন নগরীর ৪০০ হোটেল-মোটেলকে প্রতিনিধিত্ব করছে।
নিরাপত্তা, আভিজাত্য, আতিথেয়তায় কক্সবাজারের শীর্ষ হোটেল সায়মন বিচ রিসোর্টে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমেও বহুল প্রশংসিত। কক্সবাজারকে পর্যটকবান্ধব ও অপরাধমুক্ত রাখতে র্যাব ফোর্সেস এর সাথে নবজাগরণ নামক কর্মসূচির মাধ্যমে বেকারদের প্রশিক্ষণ দিচ্ছে।
একাত্তর/এসি
