পদ্মায় জেলের জালে বিশাল বোয়ালসহ ৭০ হাজার টাকার মাছ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। আর তাতেই ধরা পড়ছে বড়ো আকৃতির বোয়াল, কাতল, চিতলসহ বিভিন্ন সুস্বাদু মাছ। সোমবার (১২ ডিসেম্বর) সকালে এক জেলে জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির বোয়াল ও দুটি কাতল মাছ। মাছগুলোর মধ্যে বোয়াল মাছটি বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়। সব মিলিয়ে এক জালে ধরা পড়া মাছগুলো বিক্রি হয়েছে প্রায় ৭০ হাজার টাকায়।

এদিন সকালে জেলে বাসুদেব হালদারের জালে ১৪ কেজি ওজনের একটি বোয়ালসহ ১৩ এবং ১২ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়ে।

মাছগুলোর ক্রেতা দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, বোয়াল মাছটি দুই হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৫২৫ টাকা কিনেছি। একই সঙ্গে ১৩ কেজি ওজনের কাতল এক হাজার ৩৫০ টাকা দরে ১৭ হাজার ৫৫০ টাকায় এবং ১২ কেজির কাতলে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৬০০ টাকা কিনেছি।  

image


আরও পড়ুন: ৯০ দিন অপেক্ষা নয়, ৫০ দিনের মধ্যেই ভোট: ইসি

তিনি জানান, মাছগুলো প্রতি কেজিতে ১০০ টাকা করে বেশি পেলেই বেচে দেবো। ইতিমধ্যে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু হয়েছে। 

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ জানান, পদ্মায় পানি কমায় এখন প্রায়ই এমন বড়ো মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর